HomeUncategorizedমংডুতে আরো রোহিঙা হত্যা

মংডুতে আরো রোহিঙা হত্যা

মংডূ,আরাকান।নাসাকা ও রাখাইনরা আরো রোহিঙ্গাদের মংডুতে হত্যা করেছে বলে জানান একজন গ্রাম প্রশাসক।
“অদ অং নাসাকা ক্যাম্পের অফিসার পায়রো ওয়ে অং ও অ দং গ্রামের প্রশাসক থিং অং এবং আরো কিছু নাসাকা কর্মকর্তা
অ দং গ্রামের সালিম উল্লাহ এর ঘরে ১৬ আগস্ট হামলা চালায় তার মেয়েকে ধর্ষনের উদ্দেশ্যে।সলিম উল্লাহ এর ঘরে তার স্ত্রী
ও কন্যা ছাড়া আর কেউ নেই।
নাসাকা কর্মকর্তা ও রাখাইন গ্রাম প্রশাসক থিং অং পরিবারের সদস্যদের চেক করার জন্য উক্ত ঘরে যায়,যখন উক্ত অফিসার
সেলিম এর কন্যাকে ধর্ষনের চেষ্টা চালায় তখন সেলিম বাধা দেয় এবং তখন তাকে গুলি করে,ফলে সেলিম হাতে আঘাত পান।
এরপর তাকে আটক করে মিথ্যা অভিযোগে নিয়ে যাওয়া হয় এবং তলোয়ারের সাথে তার ছবি তুলে তাকে এলাকা
কমান্ডার এর অফিসে আটক রাখা হয়েছে।
একইভাবে আর্মি ও রাখাইন ফকিরা বাজার গ্রামে হামলা চালিয়ে ৮ জন রোহিঙ্গাকে হত্যা করেছে।
এছাড়া তং প্রু গ্রামের রাখাইনরা গত ৬ আগস্ট ৬ জন রোহিঙ্গাকে হত্যা করে এবং নিকটবর্তী খালে তাদের মৃতদেহ
ভাস্তে দেখে নাসাকাকে জানালে নাসাকা মৃতদেহ কবর দিয়ে দিতে বলে,চেহারা দেখে তাদের সনাক্ত করা না গেলে
তারা অন্য জায়গার বলে এলাকাবাসী ধয়ারন করছে।
হয়ত,রাখাইনরা রোহিঙ্গাদের হত্যা করেছে যারা সাম্প্রতিক রায়টের জন্য ঘরে থাকতে পারছেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments